জেলাশাসক দিলেন হাতে খড়ি। আর হাতে খড়ি নিলেন এই শহরের বৃদ্ধ বৃদ্ধারা। বাগদেবীর আরাধনায় এমন প্রচলিত প্রথাকেই হাতিয়ার করে বয়স্কদের শিক্ষা মিশন প্রকল্পের সূচনা করল জেলা প্রশাসন। ইংরেজবাজার থানা এলাকার ২নং গভঃ কলোনীতে এমনই বয়স্কদের পাঠশালা চালু করলেন মালদা জেলা প্রশাসন। এই ২নং গভঃ কলোনীর একটি ক্লাব বাগদেবী পূজোর আয়োজন করেন। এই পূজোর সূচনা করেন মালদার জেলাশাসক কৌশিক ভট্টাচার্য্য। এই ক্লাব ঘরেই বয়স্কদের পাঠশালাও চালু করলেন জেলাশাসক। বাগদেবীর আরাধনার দিনে অভিনব এমন উদ্যোগ স্বাভাবিকভাবে প্রশংসাযোগ্য। জেলাশাসক জানান এমন পাঠশালা আরো তৈরী করা হবে। শিক্ষার নূন্যতম আলো জেলার সমস্ত অশিক্ষিত বাসিন্দাদের কাছে পৌছে দেওয়া হবে। সাক্ষরতার দিক দিয়ে এ জেলা পিছনের সারিতে তাই সাক্ষরতার হার বাড়ানোর জন্য এমন উদ্যোগ বলে জানান জেলার প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান আশিষ কুন্ডু।
প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান আশিস কুণ্ডু ও রামকিঙ্কর প্রাথমিক বিদ্যালয়ের যৌথ উদ্যোগে, রামকিঙ্কর প্রাথমিক বিদ্যালয়ের
সুবর্ণ জয়ন্তী বর্ষপূর্তি উৎসব উপলক্ষে আজ একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক কৌশিক ভট্টাচার্য, প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান আশিস কুণ্ডু, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান তথা বিধায়ক নিহার রঞ্জন ঘোষ, শিক্ষা বিদ শক্তি পদ পাত্র, এসডিও সদর সহ অন্যান্যরা। আজ এই অনুষ্ঠানের মুল আকর্ষণ ছিল প্রশাসনের কর্তাব্যাক্তিদের দিয়ে হাতে খড়ি বৃদ্ধ-বৃদ্ধার। প্রায় ২৫ জনকে দেওয়া হয় হাতে খড়ি। স্কুলের পক্ষ থেকে জানা গিয়েছে এখানেই শেষ নয় হাতে খড়ি তাদের। আজকের দিন থেকে শুরু করে প্রতি সপ্তাহে রবিবার করে এদের স্কুলে পড়াশোনা শেখানো হবে। পাশাপাশি এরপরেও যারা আসবেন তাদেরকেও শিক্ষা প্রদান করা হয়।
এদিন পৌড়দের হাত ধরে চক দিয়ে ব্ল্যাক বোর্ডে অ আ লেখান জেলা শাসক কৌশিক ভট্টাচার্য এছাড়াও উপস্থিত অন্যান্যরা।
মানুষের সাধারন অক্ষর জ্ঞান টুকু থাকা দরকার তাই এই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা নিজেদের উপার্জনের কিছু অংশ দিয়ে এই উদ্যোগ নিয়েছে বলে জানান চেয়ারম্যান আশিস কুণ্ডু। তিনি বলেন আগামীতেও যদি এই রকম আরও উদ্যোগ নেওয়া হয় তাহলে সমাজ অনেকটাই শিক্ষার দিক দিয়ে উন্নত হবে। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন জেলা শাসক কৌশিক ভট্টাচার্য।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/UbosWv981Ok